ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ বাসায় মিলল কলেজছাত্রীর মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ৭ জুন ২০২৪
নিজ বাসায় মিলল কলেজছাত্রীর মরদেহ
ফাইল ফটো

চট্টগ্রাম নগরের খুলশীতে মারওয়া সুলতানা নাসরিন নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) রাতে মাস্টার লেন এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মারওয়া সুলতানা নাসরিন মাস্টার লেন এলাকার মনির হোসেনের মেয়ে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

খুলশী থানার এসআই রাজিব দে বলেন, খবর পেয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে সেটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!