ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ৩

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ৭ জুন ২০২৪
নওগাঁয় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর পত্নীতলায় সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার ভোরে উপজেলার ঘোষনগর নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, ঘোষনগর এলাকার নবির উদ্দিনের ছেলে নুর নবী (৩৮) ও চাঁপড়া এলাকার রামপদদের ছেলে রজনী কান্ত (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার দেউপাড়া এলাকার ইসাহাকের ছেলে নবী (৩০)।

শুক্রবার দুপুর ১২টার দিকে র‌্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।  

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতাররা সঙ্গবদ্ধ মাদক চক্রের সদস্য। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তারা কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করতেন। এরপর কৌশলে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে র‌্যাব তাদের গতিবিধির উপর নজর রাখে এবং গাঁজার একটি বড় চালান নিয়ে চক্রটি অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শুক্রবার ভোর রাতে পত্নীতলা থানার ঘোষনগর নামক এলাকায় মোসলেমের মোড় থেকে মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা ২টি বস্তা তল্লাশি করে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তিনটি মোবাইল ও তিনটি সিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাঁজা নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!