ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে পুলিশের উপর হামলা ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, গ্রেফতার ২ 

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৭, ৭ জুন ২০২৪
ভৈরবে পুলিশের উপর হামলা ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, গ্রেফতার ২ 
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের উপর হামলা, ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের ঘটনায় থানায়  মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৫ জুন) রাতে প্রিজাইডিং অফিসার এনামুল হক বাদী  হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ২০/২২ জনকে আসামি করে ভৈরব থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় ২ জনকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। আটককৃতরা হলেন বাক্কী কর্তা ওরফে কানা বাক্কীর ছেলে সাদেকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিব  কর্তা(২৭) ও একই এলাকার ছাত্রলীগ কর্মী রাকিবুল।

Advertisement

মামলার  এজাহার ও পুলিশ  সূত্রে জানা যায়,গত  বুধবার  ভোট চলাকালীন সময়ে বেলা পৌনে ২ টার দিকে ঘোড়া প্রতীক ও কাপ-পিরিচ প্রতীকের সমর্থকদের মধ্যে মারামারির  ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত আটক আসামীদের নেতৃত্বে অজ্ঞাত নামা আরো ২০/২২ জন দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে ঢুকে দায়িত্বরত পুলিশ আনসার ও প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের উপর হামলা চালিয়ে কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি  করে। এ সময় তারা ১৭০ ব্যালট পেপার, ২টি ব্যালট বাক্স ও ১টি সিল ছিনিয়ে  নেয়। 

এ ঘটনায় সহকারী  রিটার্নিং কর্মকর্তা শাকিলা বিনতে মতিন কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল ঘোষণা করেন। পরে জনতার সহায়তায়  রকিব কর্তা ও রাকিবুল কে পুলিশ  আটক করে।

এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে স্থগিত কেন্দ্র ছাড়া বাকি ৯১ টি কেন্দ্রে  শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে । নির্বাচনে  কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী আবুল মনসুর ৪৮ হাজার ২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী  জাহাঙ্গীর আলম সেন্টু  পেয়েছেন ৩২ হাজার ৪২৫ ভোট। নির্বাচনে  চেয়ারম্যান পদে  ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও নারী  ভাইস চেয়ারম্যান পদে  ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!