ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গেমস-কার্টুনে আসক্ত হয়ে স্কুলে না যাওয়ায় মায়ের বকুনি, অতঃপর...

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪২, ৭ জুন ২০২৪
গেমস-কার্টুনে আসক্ত হয়ে স্কুলে না যাওয়ায় মায়ের বকুনি, অতঃপর...
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে মায়ের সাথে অভিমান করে মির্জা সাজ্জাত হোসেন নুর (১৩) নামের এক শিক্ষার্থী বিদ্যুতের তার গলায় পেঁচিয়ে আত্নহত্যা করেছে।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার ঢেকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাজ্জাত হোসেন নুর একই গ্রামের মির্জা মোবারক হোসেনের ছেলে ও হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী। 

Advertisement

জানা যায়, শিক্ষার্থী মির্জা সাজ্জাদ হোসেন নুর কম্পিউটারে গেমস ও কার্টুন দেখায় খুব আসক্ত হয়ে পড়েছিল। গত কয়েকদিন ধরে নিয়মিত স্কুলে না যাওয়ায় এদিন তার মা তাকে ধমক দেন। এ নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে সে। পরে বিকেলের দিকে তাদের ‘মা কম্পিউটার’ নামের ফটোকপির দোকানে শাটার বন্ধ করে বৈদ্যুতিক পাখার হুকে গলায় তার পেঁচিয়ে আত্মহত্যা করে সাজ্জাদ৷ 

সাজ্জাদের মামা দোকান খোলার জন্য ডাকাডাকি করলেও দোকান না খোলায় তিনি দোকানের পেছন দিক দিয়ে প্রবেশ করে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলমান বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!