ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যে উদ্দেশে ১০০ কার্টন ফেমিকন মজুত করেছেন তিনি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ৬ জুন ২০২৪
যে উদ্দেশে ১০০ কার্টন ফেমিকন মজুত করেছেন তিনি
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় ১০০ কার্টন ফেমিকনসহ (স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ পিল) কান্তি মন্ডল নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। তিনি খুলনার পাইকগাছা থানার কাটাবুনিয়া গ্রামের বাসিন্দা।

বৃহস্প‌তিবার বিকেলে ডিবি পুলিশ জেলার আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে অবস্থিত মা সার্জিক্যাল ক্লিনিকে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালানের উদ্দেশে ওষুধ মজুদের অপরাধে কান্তি মন্ডলকে গ্রেফতার ও ১০০ কার্টন ফেমিকন জব্দ করে পুলিশ।

সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কান্তি মন্ডল চোরাচালানের উদ্দেশে ওষুধ মজুত রাখেন। তার নামে আশাশুনি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

Advertisement
 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!