ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২০ হাজার ইয়াবাসহ ধরা পড়ল এপিবিএন সদস্য

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ৫ জুন ২০২৪
২০ হাজার ইয়াবাসহ ধরা পড়ল এপিবিএন সদস্য
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওতে ২০ হাজার ইয়াবাসহ তৈয়বুল ইসলাম নামে একজন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) নায়েককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাসস্ট্যান্ডের সৌদিয়া পরিবহন কাউন্টারের পাশের তেলের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন সংস্থাটির কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল। আটক ব্যক্তি তৈয়বুল ইসলাম উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত এপিবিএনে কর্মরত ছিলেন।

সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল জানান, পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিল আটক তৈয়বুল ইসলাম এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিএনসি।

Advertisement

এর আগে আরেকটি অভিযানে আরো দুই মাদক কারবারিকে আটক করার বিষয় নিশ্চিত করলেও তিনি তাদের তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!