ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যাংকের লকার থেকে গ্রাহকের ১৫০ ভরি সোনা গায়েব

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৭, ২ জুন ২০২৪
ব্যাংকের লকার থেকে গ্রাহকের ১৫০ ভরি সোনা গায়েব
ফাইল ফটো

চট্টগ্রামের চকবাজারে ইসলামী ব্যাংকের শাখার লকার থেকে ১৪৯ ভরি সোনা গায়েব হওয়ার খবর পাওয়া গেছে। ঐ সোনার বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ ৫৯ হাজার ৩৭৩ টাকা। বর্তমানে এক ভরি সোনার বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৯ মে ইসলামী ব্যাংক চকবাজার শাখায় এ ঘটনা ঘটে। 

তিনি বলেন, চুরির খবর পেয়ে দ্রুত ইসলামী ব্যাংকের ঐ শাখায় যান তিনি। গায়েব হওয়া স্বর্ণালংকারের মালিক রোকেয়া বারী নামে এক নারী। ভুক্তভোগীকে থানায় মামলা করতে বলেছিলাম। কিন্তু পরে আসবেন বলে তিনি আজও থানায় আসেননি। রোকেয়া বারী নগরের চট্টেশরী এলাকার বাসিন্দা।

Advertisement

এদিকে লকার থেকে সোনা গায়েবের বিষয়টি পুলিশের কাছে ব্যাংক কর্তৃপক্ষ স্বীকার করেছে বলে জানান ওসি ওয়ালী উদ্দিন আকবর।

পুলিশ জানায়, লকার থেকে গায়েব হওয়া ১৫০ ভরি স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ৬০ ভরি ওজনের ৪০ পিস হাতের চুড়ি (বড় সাইজ), ২৫ ভরি ওজনের গলা ও কানের ৪ জোড়া সেট, ১০ ভরি ওজনের একটি গলার সেট, ২৮ ভরি ওজনের ৭টি গলার চেইন, ১৫ ভরি ওজনের ৪টি আংটি ও ১১ ভরি ওজনের ৩০ জোড়া কানের দুল।

লকার থেকে ১৫০ ভরি স্বর্ণালংকার গায়েব হওয়া প্রসঙ্গে জানতে চাইলে ইসলামী ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক শফিকুল মওলা মন্তব্য করতে রাজি হননি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!