ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাণে বাঁচতে দৌড়ে ইটভাটায়: তবুও হলো না রক্ষা

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৫, ১ জুন ২০২৪
প্রাণে বাঁচতে দৌড়ে ইটভাটায়: তবুও হলো না রক্ষা
আনিচ শেখ

নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামে আনিচ শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আনিচ শেখ কলাবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোশারেফ শেখ ওরফে মোশায় শেখের ছেলে। নিহতের বড়ভাই সোহেল শেখ বর্তমানে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার।

এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী জিন্নাতের মুদি দোকানে বসেন ছিলেন আনিচ। কিছুক্ষণ পর বাড়ি ফেরার পথে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত তাকে ধাওয়া করে। জীবন বাঁচাতে দৌড়ে বাড়ির পাশে টুকু মোল্লার ইটভাটায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়া গ্রামে আবেদ শেখ, রিপন শেখ ও জুলফিকার শেখ গ্রুপের সঙ্গে নিহতের বড় ভাই ইউপি সদস্য সোহেল শেখের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নড়াগতী থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দিন জানান, মরদেহ খুলনা মেডিকেলে মর্গে রাখা আছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!