ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুত্রবধূর হাত ধরে ভোটকেন্দ্রে শতবর্ষী খুকি

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ২৯ মে ২০২৪
পুত্রবধূর হাত ধরে ভোটকেন্দ্রে শতবর্ষী খুকি
ছবি: ডেইলি বাংলাদেশ

দুপুর ১টা ৩০ মিনিটের সময় শতবছর বয়সেও পুত্রবধূ আমেনা বেগমের হাত ধরে শেষ বয়সে ভোটকেন্দ্রে প্রবেশ করছেন খুকি বেওয়া। স্বামী আজগর আলী গত হয়েছেন বছন দশেক আগে। শেষ জীবনের মেশিনে ভোট হবে শুনে পুত্রবধূর সঙ্গে ভোট দিতে এসেছেন তিনি। এই বয়সে তার আগ্রহ দেখে হতবাক কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্য আলমগীর হোসেন।

পুলিশ সদস্য ওয়াসিম বলেন, বর্তমানে এমন বয়েসী ভোটারের সংখ্যা খুবই বিরল। একইসঙ্গে খুকি বেওয়াকে দেখে তরুণ ভোটাররা উৎসাহ পাবেন।

খুকি বেগমের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়িতে। পুত্রবধূ আমেনার হাত ধরেই লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে এসেছেন তিনি।

Advertisement

ভোটার আব্দুল আজিজ বলেন, আমরা তরুণ বয়সেও ভোট দিতে এসে হিমশিম খাই। খুকি দাদিকে ভোট দিতে দেখে মুগ্ধ হলাম।

জানা গেছে, বুধবার তৃতীয় ধাপে উৎসবমুখর পরিবেশে মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচন ইলেক্ট্রিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। গত দুই ধাপের নির্বাচনের ভোটার উপস্থিতি কম থাকলেও এ ধাপের কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। কেন্দ্রগুলোতে ভোটারের দীর্ঘলাইন। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি আরো বেড়ে যায়।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। তবে এ ধাপে  ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে উপস্থিতি দেখা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!