ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোটগ্রহণের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৮, ২৯ মে ২০২৪
ভোটগ্রহণের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু
মো. এমদাদুল হক -ছবি: সংগৃহীত

হবিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্বে থাকা মো. এমদাদুল হক নামে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বুধবার সকালে শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ‍্যালয় কেন্দ্রে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

মৃত সহকারী প্রিজাইডিং অফিসার হবিগঞ্জ এলজিইডির উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement

হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মো. এমদাদুল হক হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ তিনি বুকে ব‍্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) সদর রঞ্জন চন্দ্র দে বলেন, ভোট চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসাপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ভোট হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!