ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তায় নারীর নিথর দেহ, পাশেই বসেছিল ২ বছরের শিশু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ২৯ মে ২০২৪
রাস্তায় নারীর নিথর দেহ, পাশেই বসেছিল ২ বছরের শিশু
ছবি: সংগৃহীত

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় আনুমানিক ২ বছরের জীবিত শিশুসহ অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামের কাঁচা রাস্তার ওপর তাদের পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এক ব্যক্তি। 

এলাকাবাসী জানান, ভোরে ওই উপজেলার কাছিয়াকান্দা গ্রামের ইসহাক মিয়া নামে এক ব্যক্তি ফজরের নামাজ পড়ে মাদরাসার পাশে তার মায়ের কবর জিয়ারত করতে যান। এ সময় এক শিশু ও অজ্ঞাত নারীকে কাঁচা রাস্তার ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে  পুলিশ। এ সময় শিশুটিকে জীবিত পেয়ে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

পূর্বধলা থানার ওসি রাশেদুল ইসলাম জানান, ভোরে গ্রামবাসী এক নারী ও শিশুকে কাঁচা রাস্তার ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। জীবিত শিশু ও অজ্ঞাত পরিচয়হীন নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সুস্থ আছে। 

তিনি আরো বলেন, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!