ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অনিয়ম তদন্তে সেই সড়কে দুদকের অভিযান

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ২৮ মে ২০২৪
অনিয়ম তদন্তে সেই সড়কে দুদকের অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরের জাজিরা ক্যান্টনমেন্ট থেকে পূর্ব নাওডোবার গনিরমোড় পর্যন্ত ৩ কিলোমিটার সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এলজিইডি ও ঠিকাদারের বিরুদ্ধে। পরে মঙ্গলবার দুপুরে সড়কটি সরেজমিন পরিদর্শন করেন মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের একটি দল।

এর আগে, এলজিইডি জেলা কার্যালয় থেকে সড়কটির সংস্কার কাজের নথিপত্র সংগ্রহ করে দুদক। তিন কিলোমিটার সড়কটি সংস্কারে ব্যয় ধরা হয় ৪ কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের পর এক সপ্তাহ না যেতেই উঠে যায় সড়কের কার্পেটিং। হাত দিয়ে কার্পেটিং উঠাতে দেখা গেছে স্থানীয়দের।

এ ব্যাপারে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বলেন, সড়কটির সংস্কার প্রজেক্ট ছিল। এখানে অভিযোগ ছিল নিম্নমানের কাজ করে টাকা উত্তোলন করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কাজের মান যাচাই করার জন্য আমরা স্যাম্পল (নমুনা) নিয়েছি। আমরা ল্যাব টেস্ট করবো, টেস্ট করার পর রিপোর্ট কমিশনে পাঠিয়ে দেবো। রিপোর্ট পাওয়া ছাড়া আমাদের কিছু বলার সুযোগ নেই।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান, শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএম রাফেউল ইসলাম, ঠিকাদার রাশেদ উজ্জামান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!