ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝড়ের সময় উদ্ধার কাজে গিয়ে ফায়ার ফাইটারের মর্মান্তিক মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৯, ২৮ মে ২০২৪
ঝড়ের সময় উদ্ধার কাজে গিয়ে ফায়ার ফাইটারের মর্মান্তিক মৃত্যু
ছবিতে ফায়ার ফাইটার রাসেল হোসেন

ঘূর্ণিঝড় রেমালের কারণে পড়ে যাওয়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে ফায়ার ফাইটার রাসেল হোসেন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন।

ফায়ার ফাইটার রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে। তিনি ২০২৩ সালে একজন ফায়ার ফাইটার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।

জানা গেছে, সোমবার সারাদেশে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের ফলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ পড়ে যায়। রাত ১০টার সময় সংবাদ পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং গাছ অপসারণ করতে থাকে। গাছ অপসারণের এক পর্যায়ে আকস্মিক বিদুৎ চলে আসায় ফায়ার ফাইটার মো. রাসেল হোসেন বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে চিকিসাধীন তিনি মৃত্যুবরণ করেন।

Advertisement

রাসেল হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!