মোরেলগঞ্জ থেকে বহরবুনিয়া ইউনিয়নের সঙ্গে সংযোগ রক্ষাকারী ইটসোলিং রাস্তাটি ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শত শত মানুষের। ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে ৮৬টি সাইক্লোন শেল্টারে খাবার সরবরাহের কাজ শুরু হয়েছে। কিছু কিছু সাইক্লোন শেল্টারে গবাদিপশু ও বিপদগ্রস্ত লোকজন আশ্রয় নিয়েছেন।
১০ নম্বর মহাবিপৎসংকেত জারি হওয়ার পরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। পানগুছি নদীর ফেরিসহ সবধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
.png)
আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার সরবরাহের কাজ চলছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির জানিয়েছেন। তিনি বলেন, এরইমধ্যে নদীর তীরবর্তী সাইক্লোন শেল্টারগুলোতে প্রায় ২ হাজার লোক আশ্রয় নিয়েছেন।