ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় বিপদসীমার ওপরে জোয়ারের পানি

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ২৬ মে ২০২৪
বরগুনায় বিপদসীমার ওপরে জোয়ারের পানি
জোয়ারের পানিতে প্লাবিত বরগুনা

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনায় চলছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। বরগুনার বিভিন্ন এলাকায় বাড়তে শুরু করেছে জোয়ারের পানির উচ্চতা। এতে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিষখালী, পায়রা ও বলেশ্বর নদীর পানি। 

সরেজমিনে বরগুনার বড়ইতলা এলাকা ঘুরে দেখা যায়, নদীতে পানির উচ্চতা বেড়ে তলিয়ে গেছে ফেরির গ্যাংওয়ে। এছাড়া অনেক এলাকায় বেড়িবাঁধ ছুঁই ছুঁই হয়েছে নদীর পানি। তলিয়ে গেছে বাইরের নিম্নাঞ্চল। এখন পর্যন্ত বেড়িবাঁধের ভেতরের এলাকায় পানি প্রবেশ না করলেও জোয়ারের পানির চাপ আরো বৃদ্ধি পেলে প্লাবিত হতে পারে এসব এলাকা। এতে বেড়িবাঁধ টপকে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন অধিকাংশ এলাকার স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। বেড়িবাঁধ টপকে পানি ভেতরে প্রবেশ করে ঘরবাড়ি প্লাবিত হওয়ার আতঙ্কে আছি। এছাড়া আমাদের এলাকায় একটি মাত্র সাইক্লোন শেল্টার তাতে এলাকার সবাই এক সঙ্গে আশ্রয় নিতেও পারবে না। 

Advertisement

বরগুনার পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক খাইরুল বলেন, গত কয়েকদিনে তুলনায় স্বাভাবিক জোয়ারের থেকে বরগুনায় পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আমরা প্রতি ঘণ্টায় পানি পরিমাপ করছি। এখন পর্যন্ত স্বাভাবিক জোয়ারের তুলানায় প্রায় ৫০ সেন্টিমিটার পরিমাণ পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!