ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ‘রেমাল’ মোকাবিলায় ২২৪৫ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ২৬ মে ২০২৪
যশোরে ‘রেমাল’ মোকাবিলায় ২২৪৫ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলার জন্যে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। জেলার ২২৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। একইসঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিসসহ স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রয়েছে।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিকে জানান, জেলার সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একটি করে মেডিকেল টিম। এর মধ্যে জেলা হাসপাতালসহ ৮ উপজেলায় ৮টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। একইসঙ্গে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অতিরিক্ত ১ থেকে ২ জন করে অতিরিক্ত জনবল নিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

যশোর জেলা ত্রাণ ও পুর্নবাস কর্মকর্তা মোহাম্মদ দ রিজিবুল ইসলাম বলেন, জেলার ১২৮৯টি প্রাথমিক বিদ্যালয় এবং ৯৫৬টি মাধ্যমিক, মাদরাসা ও কলেজ প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র হিসেবে। একইসঙ্গে প্রর্যাপ্ত চাল, শুকনো খাবার ও নগদ অর্থ রাখা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, ২০২০ সালে ২০ মে ঘূর্ণিঝড় ‘আম্পানে’ ঘরের ওপর গাছ পড়ে যশোরে মা-মেয়েসহ ১২ জনের মৃত্যু হয়েছিল। জেলার বিভিন্ন উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে শার্শা উপজেলায় চারজন, চৌগাছায় দুজন, বাঘারপাড়ার একজন ও মণিরামপুর উপজেলার পাঁচজন ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!