ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ঠাকুরগাঁওয়ের ডিসি

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ২৩ মে ২০২৪
স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ঠাকুরগাঁওয়ের ডিসি
ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁও সদর উপজেলার গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিয়েছেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়টি ৫টি শ্রেণির শিক্ষার্থী ক্লাস নেন তিনি। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবনের লক্ষ্য, অনুপ্রেরণা, সামাজিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক।

শ্রেণিকক্ষে জেলা প্রশাসক মাহবুবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করতে হবে এবং লক্ষ্য অর্জনের জন্য করণীয়ও ঠিক করতে হবে। নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য কাজ করার অনেক উপায় রয়েছে।

Advertisement

স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ঠাকুরগাঁওয়ের ডিসিপড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বই পড়া এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজ নিয়ে তিনি বলেন, আমার বাবা একজন শিক্ষক ছিলেন তিনি বলতেন বিকালবেলা পড়াশোনা নয়, তখন খেলাধুলা করতে হবে। খেলাধুলার মাধ্যমে দেহ ও মন সুস্থ থাকবে। পাশাপাশি স্কাউটিং, বৃক্ষরোপণ, শাক-সবজি চাষ ও পরিবারকে সহযোগিতা করারও শিক্ষার্থীদের বলেন তিনি।

পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসকের ক্লাস নেয়ায় মুগ্ধ হয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সেইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়েছে বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহজাহান-ই-হাবীব।

এ সময় বিদ্যালয়টির শিক্ষক/শিক্ষিকা-শিক্ষার্থী ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!