মঙ্গলবার (২১ মে) রাতে নির্বাচনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজেদা কলস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট।
.png)
এদিকে, চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ৩০ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আবুল কালাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকে ২৫ হাজার ৮৯৮ ভোট পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. আরিফ খাঁন বই প্রতীকে ২৯ হাজার ৭৭৮ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দুলাল হোসেন টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৭২৯ ভোট।