ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৩০ বছর বয়সে পায়ে হেঁটে ভোট দিলেন তিনি

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ২১ মে ২০২৪
১৩০ বছর বয়সে পায়ে হেঁটে ভোট দিলেন তিনি
১৩০ বছর বয়সে পায়ে হেঁটে ভোট দিলেন তোজাম্বর আলী। ছবি: ডেইলি বাংলাদেশ

১৩০ বছর বয়সে লাঠিতে ভর করে পায়ে হেঁটে ভোট দিলেন তোজাম্বর আলী। নলছিটি উপজেলার মালিপুর ভোটকেন্দ্রে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভোট দেন তিনি। তাকে সাহায্য করেন স্থানীয় একজন যুবক।

তোজাম্বর আলী বলেন, ভোটকেন্দ্রের কিছুটা দূরেই আমার বাড়ি। আমার বাড়ি থেকে হেঁটে বের হইছি। পরে কয়েকজনে ধরে আমাকে ভোট কেন্দ্রে নিয়ে বুথ পর্যন্ত যেতে সাহায্য করেছি। নিজেই পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। 

তিনি বলেন, আমার কোনো আত্মীয় নির্বাচন করে না। সব প্রার্থীই আমাদের দেখা করেছে। কারো প্ররোচনা বা  টাকা নিয়ে ভোট দেয়নি। ভোট আমার আমানত, তাই আমানত রক্ষা করলাম।

Advertisement

এলাকার লোকজন জানান, তোজাম্বর আলী বৃদ্ধ হলেও তিনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন। তিনি শারীরিকভাবে বৃদ্ধ হলেও চলাফেরায় এখনও স্বনির্ভরশীল। লাঠি ভর দিয়েই তিনি ধীরে ধীরে হাঁটেন। তার মানসিক ভারসাম্যও ঠিক আছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!