সোমবার দুপুরে জেলা জজ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন কবিরের আদালতে শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক।
ফয়সাল দিদার ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
.png)
জানা যায়, শনিবার (১৮ মে) সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের মামলায় তাকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ।
এর আগে, শুক্রবার (১৭ মে) জীবন্ত প্রাণী (ঘোড়া) নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে ফয়সাল দিদার দিপুকে ৪০ হাজার টাকা জারিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের আদেশ আক্রোশমূলক দাবি করে জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানালে ফয়সাল দিদার দিপুকে আটক করে পুলিশ।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সামসুজ্জোহা জোহা জানান, আদালত শুনানিতে দুপক্ষের যুক্তিতর্ক শুনে সন্তুষ্ট হয়ে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুর জামিন আবেদন মঞ্জুর করেছেন। আদালতের আদেশ কারাগারে পৌঁছালে কারাগার থেকে মুক্তি পাবেন তিনি।