ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিলাস বহুল পাজেরো গাড়িতে মিলল ৭ লাখ ইয়াবা, গ্রেফতার ৪

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ২০ মে ২০২৪
বিলাস বহুল পাজেরো গাড়িতে মিলল ৭ লাখ ইয়াবা, গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ রোডের উখিয়ার চেংছড়ি পাটুয়ারটেক বিচ এলাকায় আব্দুল আমিনসহ ৪ মাদক ব্যবসায়ীকে ৭ লাখ ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বিলাস বহুল পাজেরো স্পোর্ট কারও উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। 

তিনি জানান, সোমবার রাতে মেরিন ড্রাইভ রোড দিয়ে কক্সবাজার শহরের দিকে মাদকের একটি চালান পাচার হবে। এমন গোপন তথ্যে র‌্যাবের টিম পাটুয়ারটেক চেংছড়ি মেরিন ড্রাইভ রোডে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি পাজেরো গাড়িতে তল্লাশি চালায়। এ সময় গাড়ির পেছনে বিশেষ কায়দায় রাখা ৭ লাখ ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ইয়াবা সম্রাট আব্দুল আমিনসহ মাদক সিন্ডিকেটের চারজনকে গ্রেফতার করা হয়। 

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ পৌরসভার ডেইলপাড়ার হাজী মোহাম্মদ আলীর ছেলে আব্দুল আমিন, টেকনাফ গোদারবিল এলাকার আবু সৈয়দের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ, একই এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে নুরুল আবসার এবং টেকনাফ ডেইলপাড়ার দিল মোহাম্মদের ছেলে জাফর আলম।

গ্রেফতারকৃতরা জানান, বার্মাইয়া সিরাজের ইয়াবার বিশাল চালান সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে আব্দুল আমিনের কাছে পৌঁছাতেন। এ সব ইয়াবার চালান দেশের অভ্যন্তরে নিয়ে এসে কয়েক দিনের জন্য নিজেদের হেফাজতে মজুদ করতেন। পরবর্তীতে মজুদকৃত মাদকের চালান স্থানীয় মাদক ব্যবসায়ী, রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে তার নির্ধারিত এজেন্টদের কাছে সুবিধাজনক সময়ে বিক্রি করে আসছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজারসহ দেশের বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!