ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, সেই নৌপুলিশ পরিদর্শক প্রত্যাহার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ১৯ মে ২০২৪
টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, সেই নৌপুলিশ পরিদর্শক প্রত্যাহার
প্রত্যাহারকৃত নৌপুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন

চাঁদপুরে জেলেদের কাছ থেকে চাঁদাবাজির পর টাকা ভাগাভাগি নিয়ে কয়েকজনের সঙ্গে আলোচনা এবং তর্কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর অবশেষে সেই নৌপুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে। 

একইসঙ্গে আরো তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

রোববার দুপুরে চাঁদপুরের নীলকমল নৌ ফাঁড়ি থেকে জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করা হয়। তিনি ওই ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে দায়িত্ব পালন করছিলেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, নীলকমল নৌ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তার এমন অনৈতিক কাজে পুলিশ বাহিনী কোনো অবস্থায় দায় নেবে না। তাই তাকে কঠোর বিভাগীয় ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

এর আগে নদীতে জেলেদের কাছ থেকে চাঁদাবাজির টাকা তোলা এবং সেই টাকার ভাগাভাগি নিয়ে কয়েকজনের সঙ্গে আলোচনা এবং তর্কে জড়িয়েছেন। এমন একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে জেলেদের কাছ থেকে উঠানো টাকার কে কতো পাবে, তা নিয়ে তর্কাতর্কি করেন উপস্থিত অন্যদের সঙ্গে ওই জাহাঙ্গীর হোসেন।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, এরইমধ্যে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরেজমিনে তদন্ত করে তার প্রতিবেদনও দ্রুত সময়ের মধ্যে নৌ-পুলিশ হেডকোয়ার্টারে জমা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে জাহাঙ্গীর হোসেন ক্লোজড হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিষয়ে আরো পদক্ষেপ নেবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!