বৃহস্পতিবার বিকেলে যৌথ অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন সদর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোনাব্বর হোসেন।
জরিমানাপ্রাপ্ত প্রার্থীরা হলেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. হেলাল উদ্দিন, শাহাদাৎ হোসেন শোভন ও লোকমান হোসেনকে ৩০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস চৌধুরীকে ৫ হাজার টাকা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা আক্তারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৫ জুন। প্রতীক বরাদ্দ দিবে ২০ মে। প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা ব্যানার, প্যাস্টোন ও পোস্টার জেলা শহরের বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রেখে আচরণবিধি লঙ্ঘন করে। পরে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করায় দায়ে তিন চেয়ারম্যান প্রার্থীকে ৩০ হাজার করে ৯০ হাজার ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার এবং এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলো।