ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২২ বছরের স্বামীর বাড়িতে ৪৩ বছর বয়সী স্ত্রীর অনশন

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ১৬ মে ২০২৪
২২ বছরের স্বামীর বাড়িতে ৪৩ বছর বয়সী স্ত্রীর অনশন
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রাম থেকে ৪৩ বছর বয়সী এক নারী শরীয়তপুর পৌরসভার একটি গ্রামে এসে স্ত্রীর স্বীকৃতির দাবিতে ২২ বছর বয়সের স্বামীর বাড়িতে অনশন শুরু করেছেন।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর থেকে পৌরসভার হুগলি গ্রামে স্বামী নাদিম সরদারের (জহির) বাড়িতে অবস্থান নেন তিনি। রাত সাড়ে ৮টা পর্যন্ত ঐ নারীকে সেখানে বসে থাকতে দেখা গেছে।

স্বামী নাদিম সরদার হুগলি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গ্রামের বিল্লাল সরদারের ছেলে।

Advertisement

ঐ নারী কুড়িগ্রাম জেলার কবিরাজপাড়া এলাকার বাসিন্দা। তাদের ফেসবুকে পরিচয়। পরে গত এক বছর ধরে ফেসবুকসহ ইমু ও ফোনের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে চলতি বছরের ১৮ জানুয়ারি ঢাকা আজিমপুর এলাকায় এক কাজীর মাধ্যমে তাদের বিয়ে হয় বলে দাবি করছেন ঐ নারী।

ঐ নারী জানান, ২০২৩ সালের জানুয়ারি থেকে ফেসবুকের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০২৪ সালের ১৮ জানুয়ারি তারা দু’জনে বিয়ে করে একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেলেও থেকেছেন। বিয়ের পর থেকে স্ত্রীর স্বীকৃতি চাইলে বিভিন্ন তালবাহানা শুরু করেন নাদিম। তাই গেল ঈদুল ফিতরের পরে নাদিমের বাড়িতে আসলে তাকে তাড়িয়ে দেওয়া হয়। এছাড়া মোবাইলে কল দিলে রিসিভ করেন না নাদিম। এখন তিনি সম্পর্ক অস্বীকার করছেন। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুরে স্ত্রীর স্বীকৃতি পেতে নাদিমের বাড়িতে এসে তিনি অনশন শুরু করেছেন।

নাদিম সরদার মুঠোফোনে বলেন, ‘ঐ নারী সঙ্গে আমার বিয়ে হয়। কিন্তু পরে জানতে পারি তার বয়স অনেক। তিনি আমার কাছে বয়স লুকিয়েছেন। তাই পারিবারিকভাবে তার সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায়। তিনি কি জন্য আমার বাড়িতে এসেছেন জানি না। তিনি আমার সঙ্গে প্রতারণা করেছেন।’

এ ব্যাপারে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি আমি শুনেছি। দু’জনই প্রাপ্ত বয়স্ক। যদি অভিযোগ পাই, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!