ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক সম্রাজ্ঞী ফেন্সি মায়াকে যেভাবে গ্রেফতার করলো ডিবি 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৯, ১৫ মে ২০২৪
মাদক সম্রাজ্ঞী ফেন্সি মায়াকে যেভাবে গ্রেফতার করলো ডিবি 
ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে মনোহরপুর এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ওরফে ফেন্সি মায়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

গ্রেফতারকৃত মায়া মাধবদী পৌর শহরের মনোহরপুর এলাকার মোহাম্মদ আলীর মেয়ে ও মাদক ব্যবসায়ী রাশেদুল ইসলাম হৃদয় ওরফে জামাই হৃদয়ের স্ত্রী। 

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ওসি খোকন চন্দ্র সরকার। 

Advertisement

তিনি জানান, গ্রেফতার মায়া বেগম একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে আরেকটি মাদক মামলা দায়ের করে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

এর আগে মঙ্গলবার বিকেলে মাধবদী পৌর শহরের ছোট গদারচর এলাকার মাধবদী বড় মসজিদের উত্তর পাশের পাকা রাস্তা থেকে মাদক সম্রাজ্ঞী মায়া বেগমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল ও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পৌর শহরের মাধবদী শিল্প অঞ্চলে বিভিন্ন মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রি করে আসছেন মায়া বেগম। এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসলেও পুলিশের হাতে ধরা ছোঁয়ার বাইরে ছিলেন তিনি। পুলিশ তাকে ধরতে একাধিকবার অভিযান চালালেও কৌশলে পালিয়ে যান। মাদক সম্রাজ্ঞী ফেন্সি মায়া মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার স্বার্থে এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন এবং তারা প্রত্যেকেই মাদক ব্যবসায়ী। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!