বুধবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৫ জানুয়ারি বাঘা থানার তেতুলিয়া কামারপাড়া এলাকার এক আম বাগানে কোম্পানির সেলসম্যান জহিরুল ইসলামকে হত্যা করেন মাসুদ রানা ও আমিনুল ইসলাম নামে দুই যুবক। ঘটনার পরদিন তার ভাই রুহুল আমিন বাদী হয়ে তিনজনকে আসামি করে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মূলত মোবাইলের ৩৫ হাজার টাকা ফেরত দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়।
.png)
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এন্তাজুল হক বাবু বলেন, দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। এছাড়া ৪১১ ধারায় মামলার আলামত নিজ বাড়িতে লুকিয়ে রাখার অপরাধে আরেক আসামি মেহেদী হাসান রকিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।