ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোটের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করলেই ব্যবস্থা: রাজশাহী ডিসি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ১৪ মে ২০২৪
ভোটের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করলেই ব্যবস্থা: রাজশাহী ডিসি
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন, গুজবে কান দেবেন না। অতিউৎসাহী হয়ে শৃঙ্খলা লঙ্ঘন করা যাবে না। এর আগে গোদাগাড়ী উপজেলা পরিষদের ভোটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভোট প্রদানের পোস্ট দেওয়াকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি হয়েছিলো। এক্ষেত্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। তাই আইনের লঙ্ঘন ও ভোটের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে রাজশাহীর দূর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকালে ১ হাজার ৫৬৩ জন ভোটগ্ৰহণ কর্মকর্তার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দূর্গাপুর উপজেলা পরিষদের হলরুমে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

Advertisement

প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‌নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে কাজ করছে। প্রতিটি প্রার্থী আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। কেউ নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করলে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীদের জন্য যেমন আইন রয়েছে, তেমনি ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্যও আইন রয়েছে। সেই আইন ভোটগ্রহণ কর্মকর্তাদের যথাযথভাবে প্রয়োগ করতে হবে।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও দূর্গাপুর উপজেলা প্রশাসন আয়োজিত এই কর্মশালায় দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক, পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।

এছাড়াও উপজেলা নির্বাচন অফিসার দূর্গাপুর মো. জয়নুল আবেদীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী,  দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলামসহ প্রিজাইডিং অফিসার, সহকারীসহ প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!