ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুতুবদিয়ার কাছাকাছি সাগরে অবস্থান করছে এমভি আব্দুল্লাহ 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ১৩ মে ২০২৪
কুতুবদিয়ার কাছাকাছি সাগরে অবস্থান করছে এমভি আব্দুল্লাহ 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের সমুদ্র উপকূলে কুতুবদিয়ার কাছাকাছি সাগরে অবস্থান করছে জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙর করবে বাংলাদেশি এই জাহাজ। 

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জাহাজের মালিকপক্ষ কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

এর আগে শনিবার দুপুরে এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।

Advertisement

মিজানুল ইসলাম জানান, ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে গত ২৯ এপ্রিল জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর ত্যাগ করে। গত বৃহস্পতিবার (৯ মে) এটি বঙ্গোপসাগরের জলসীমায় পৌঁছে। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙর করবে। সেখানে পণ্য খালাস করে দুই দিন পর চট্টগ্রাম বন্দরে নোঙর করবে জাহাজটি।

এর আগে, গত ১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ জন নাবিকসহ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। বড় অংকের মুক্তিপণ দিয়ে ৩৩ দিন পর ১৩ এপ্রিল তাদের উদ্ধার করা হয়। গত ২১ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছায় জাহাজটি। এরপর ৩০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত থেকে দেশের উদ্দেশে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!