ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২৫ হাজার ২২৯ শিক্ষার্থী। পাস করেছে ২০ হাজার ২৯৪ শিক্ষার্থী। পাসের হার ৮০ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭১৪ শিক্ষার্থী।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসএসসি, দাখিল ও ভোকেশনাল থেকে মোট ৩০ হাজার ৯০৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৪ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থী। পাসের হর ৮১ দশমিক ৪৫। এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৬১।
.png)
এ বছর জেলা থেকে মাদরাসার ১ হাজার ৩৬২ পরীক্ষার্থী এসএসসির দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ১ হাজার ১০৩ শিক্ষার্থী। পাসের হার ৮০ দশমিক ৯৮। জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন।
এ বছর জেলা থেকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৩১২ পরীক্ষার্থী এসএসসির ভোকেশনাল পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ৩ হাজার ৫৭৬ শিক্ষার্থী। পাসের হার ৮২ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০১ জন।
বিভিন্ন বিদ্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে জেলার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। এ বছর অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩২১ জন অংশ নিয়ে পাস করে ৩১৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৩৮ শতাংশ।
জেলার গভঃ মডেল গার্লস হাই স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ২০১জন অংশ নিয়ে পাস করে ১৯৬জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৮২ জন শিক্ষার্থী। পাসের হার ৯৭ দশমিক ৫১ শতাংশ।
জেলার সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ৩৩২ জন অংশ নিয়ে পাস করেছে ৩২১ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৭জন। পাসের হার ৯৬ দশমিক ৬৯ শতাংশ।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ১৯৪ জন অংশ নিয়ে পাস করেছে ১৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। পাসের হার ৯৫ দশমিক ৯৯ শতাংশ।
নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ৪৪৪ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ৩৯৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। পাসের হার ৮৯ দশমিক ৮৫।
ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ২১৩ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ১৭৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। পাসের হার ৮২ দশমিক ১৬।
এছাড়া জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও বিয়াম ল্যাবরেটরি স্কুলে পাসের হার শতভাগ।
ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭জন। বিয়াম ল্যাবরেটরি থেকে ৭জন অংশ পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে।
উইজডম স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭২ জন অংশ নিয়ে পাস করেছে ৭১ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার ৯৮ দশমিক ৬১ শতাংশ।
সদর উপজেলার চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ১৬৮ জন অংশ নিয়ে পাস করেছে ১৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। পাসের হার ৯৭ দশমিক ০২ শতাংশ।