ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২০, ১২ মে ২০২৪
সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ
ফাইল ফটো

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। রোববার সন্ধ্যা ৬টার পর থেকে উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ।

তিনি বলেন, রানওয়ের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিটের কারণে সন্ধ্যার পর থেকে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়েছে। এরই মধ্যে বাতিল হয়েছে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের একটি করে ফ্লাইট। আমরা চেষ্টা করছি দ্রুত বিমান চলাচল স্বাভাবিক করতে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!