ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাইয়ের মৃত্যুতে ম্লান বোনের এসএসসি পাসের আনন্দ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ১২ মে ২০২৪
ভাইয়ের মৃত্যুতে ম্লান বোনের এসএসসি পাসের আনন্দ
মৃত রিফাত শেখ -ছবি: ডেইলি বাংলাদেশ

পুরো বাড়িতে যেখানে আনন্দে মাতোয়ারা হওয়ার কথা সেখানে এখন কান্নার রোল। আহাজারিতে ভারী চারপাশের পরিবেশ। বাড়ির বড় মেয়ে মরিয়ম খানম এবার মানবিক বিভাগ থেকে এসএসসি পাস করে।

রোববার সকালে পরীক্ষার ফলাফল জানতে পেরে পুরো বাড়িতে হইচই শুরু হয়। এ সময় সবার অগোচরে বাড়ির ছোট ছেলে রিফাত শেখ (৩) পানিতে ডুবে মারা যায়।

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে। মৃত রিফাত শেখ তারাশী গ্রামের জাহিদুল শেখের ছেলে।

Advertisement

মৃত রিফাত শেখের মামা হাফিজুর শেখ জানান, সকালে তার ভাগ্নি মরিয়ম খানমের এসএসসির ফলাফল প্রকাশ পায়। জিপিএ ৪ দশমিক ৩৯ পেয়ে মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয় সে। আশানুরূপ ফলাফল না হলেও পরিবারের সবাই খুশি হয়। এ সময় বাড়ির বাইরে খেলতে থাকা মরিয়মের ছোট ভাই ৩ বছর বয়সী রিফাত শেখকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর পার্শ্ববর্তী দিঘির পানিতে ভাসতে দেখা যায় রিফাতকে। দ্রুত তাকে কোটালীপাড়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যেখানে আজ বড় মেয়ে এসএসসি পাসের খবর বের হওয়ায় বাড়িতে উৎসব হওয়ার কথা সেখানে পুরো বাড়ি এখন শোকে স্তব্ধ। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!