রোববার (১২ মে ) দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে স্কুলের এ রকম ধারাবাহিক ফলাফলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন।
ঐ স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী ফাইরুজজামান জানান, সিটি স্কুলের পড়াশোনার পরিবেশ চমৎকার। এখানকার শিক্ষকরা বেশ আন্তরিক। তাদের সঠিক দিক-নির্দেশনার কারণে তার কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
.png)
স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোকলেছুর রহমান বাবু জানান, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের কারণে এই অবিস্মরণীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে।