রোববার ফলাফল প্রকাশের পর এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান।
তিনি বলেন, পাসের হার শূন্য, এমন কোনো বিদ্যালয় নেই। শতভাগ পাস করেছে ৪৪টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা।
.png)
চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এবার এক হাজার ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪৫ হাজার ৭৫৩ জন। অংশ নেয় এক লাখ ৪৫ হাজার ২৪ জন।