শনিবার (১১ মে) সকালে কুমিল্লার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সিয়াম ওই এলাকার হুমায়ূন কবিরের ছেলে।
নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, শনিবার সকালে সঙ্গীদের নিয়ে ফুটবল খেলছিল সিয়াম। এ সময় বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের শব্দে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে সিয়াম। আশপাশের মানুষের সহযোগিতায় তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক বলেন, সিয়ামের ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে তার শরীরে পুড়ে যাওয়া বা বজ্রপাতে মৃত্যুর কোনো চিহ্ন পাওয়া যায়নি। সে বজ্রপাতের শব্দে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।