ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিঙ্গাপুর থেকে ভালোবাসার বউ নিয়ে উড়ে এলেন রেজাউল

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ১১ মে ২০২৪
সিঙ্গাপুর থেকে ভালোবাসার বউ নিয়ে উড়ে এলেন রেজাউল
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দের সন্তান রেজাউল করিম। পরিবারের সচ্ছলতা ফেরাতে ১৭ বছর আগে পাড়ি জমান সিঙ্গাপুরে। সেখানে পরিচয় হয় ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক ও ব্যাংকার জানুর সঙ্গে। দু’জনের মধ্যে হয় প্রেমের সম্পর্ক। এরপর বিয়ে। তারপর ভালোবাসার বউকে নিয়ে নিজ মাতৃভূমিতে উড়ে এলেন রেজাউল।

শনিবার (১১ মে) দুপুরে উপজেলার কর্ণসূতি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে হেলিকপ্টার এসে পৌঁছায়। রেজাউল বিদেশি বউকে নিয়ে ঈদগাহ মাঠে নামলে স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমান।

জানা গেছে, প্রথমে ভালোবাসার সম্পর্ক হলেও গত এক বছর আগে দুই পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন রেজাউল। বিয়ের পর থেকে স্মার্টফোনে বাংলাদেশে শাশুড়ি ও আত্মীয়স্বজনের সঙ্গে কথা ও দেখা হলেও সরাসরি শাশুড়িকে দেখার এবং শশুর বাড়িতে যাওয়ার ইচ্ছে জ্ঞাপন করেন সিঙ্গাপুরের স্ত্রী।

Advertisement

রেজাউল করিম সিরাজগঞ্জের কামারখন্দের কর্ণসূতি গ্রামে মৃত মুকুল হোসেনের ছেলে।

রেজাউল ইসমালের চাচা বদিউজ্জামান ফেরদৌস বলেন, সিঙ্গাপুর থেকে আমার ভাতিজা ইন্দোনেশিয়ার এক নারীকে বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়ি ফিরবেন। এ জন্য এলাকাবাসী খুব আগ্রহ নিয়ে দেখতে এসেছেন। আমাদেরও ভালো লাগছে।

প্রবাসী রেজাউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। ইচ্ছে ছিল বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরবো। সেই স্বপ্নপূরণ করতেই হেলিকপ্টারে বাড়ি ফিরেছি। এ জন্য ভালো লাগছে।

এ ব্যাপারে কামারখন্দ থানা ওসি মো. রেজাউল ইসলাম বলেন, হেলিকপ্টারে করে সিঙ্গাপুর প্রবাসী ওনার স্ত্রীকে নিয়ে কর্ণসূতি গ্রামে আসবেন বিষয়টি আমাকে অবগত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!