ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ২

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪২, ১১ মে ২০২৪
গাজীপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ২
ছবি- সংগৃহীত

গাজীপুরের কড্ডা বাইমাইল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক আরোহী গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মোয়াজ্জেমপুর থানার মারফত আলীর ছেলে মনজুর সরকার (৩৮) ও বগুড়ার মোকামতলা এলাকার এহসান হাসান (৪২)। 

Advertisement

নিহত মনজুর গাজীপুরের মহানগরের কোনাবাড়ির এশরারনগর হাউজিং এলাকায় ও এহসান হাসান হরিণাচালার এলাকায় বসবাস করতেন। আহত আব্দুল হামিদের (৪৫) বাড়ি পাবনা। তিনি হরিণাচালায় বসবাস করতেন। তারা তিনজনই এলাকায় ঝুট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার কিছু সময় পর কোনাবাড়ি থেকে মোটরসাইকেল যোগে তিনজন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বাইমাইল ব্রিজের উপর পৌঁছলে পেছন দিক থেকে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিন আরোহী মহাসড়কের উপর পড়ে গিয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মনজুর সরকার ও এহসান হাসান ঘটনাস্থলেই মারা যান এবং আব্দুল হামিদ গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন বলেন, ‘নিহত দুজনের মরদেহ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিশ্চিত না। তবে ধারণা করছি অজ্ঞাত কোন গাড়ির চাপায় তাদের মৃত্যু হতে পারে। এ ঘটনা আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!