ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ছাত্রদলের সাবেক সভাপতি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:২১, ৯ মে ২০২৪
বগুড়ায় ছাত্রদলের সাবেক সভাপতি গ্রেফতার
গ্রেফতারকৃত মইদুল ইসলাম হিরু

ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি মইদুল ইসলাম হিরুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে বগুড়ার ধুনট থানা পুলিশ। বুধবার (৮ মে) তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, মইদুল ইসলাম হিরু বগুড়ার ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী এলাকার মফিজ উদ্দিন মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা হয়। ঐ মামলায় ঢাকা মেট্রোপলিটন আদালত হিরুকে তিন বছরের সাজা দেন। পলাতক থাকায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরই মধ্যে মঙ্গলবার রাতে ঢাকার একটি এলাকা থেকে হিরুকে গ্রেফতার করে ধুনট থানা পুলিশ। তার বিরুদ্ধে আরো পাঁচটি মামলা রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, হিরুকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!