ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যালটে চলছে ব্রাহ্মণবাড়িয়ায় দুই উপজেলায় ভোটগ্রহণ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:২১, ৮ মে ২০২৪
ব্যালটে চলছে ব্রাহ্মণবাড়িয়ায় দুই উপজেলায় ভোটগ্রহণ 
ভোট দিচ্ছেন এক নারী ভোটার

প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেলে ৪টা পর্যন্ত। দুটি উপজেলায় নির্বাচনে ভোট হচ্ছে ব্যালটে।

নাসিরনগর উপজেলার তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার বাকারা উদ্দিন আহমেদ জানান, সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি। এই কেন্দ্রে ২ হাজার ৬৭৩ জন ভোটার। প্রথম এক ঘণ্টায় ১২৯টি ভোট পড়েছে।

প্রসঙ্গত, দুই উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরাইলে ৮৪ টি কেন্দ্রে ২ লাখ ৭০ হাজার ৬৬৪ জন ভোট প্রদান করছেন ও নাসিরনগরে ৯৩ কেন্দ্রে ২ লাখ ৫৬ হাজার ৩৬৬ জন ভোট প্রদান করছেন। নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল পরিমান পুলিশ, র‌্যাব, ৬ প্লাটুন বিজিবিসহ আনসার বাহিনী দায়িত্ব পালন করবেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!