ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইগাতীতে ভোট কাল, কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৭, ৭ মে ২০২৪
ঝিনাইগাতীতে ভোট কাল, কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

পরে নির্ধারিত প্রিজাইডিং অফিসাররা নির্বাচনী সামগ্রী নিয়ে স্ব-স্ব নির্বাচনী কেন্দ্রে পৌঁছেছেন। ভোটকক্ষ প্রস্তুত করে আজ রাতে কেন্দ্রে অবস্থান করবেন। আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, ভোটে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

Advertisement

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন লড়ছেন। এ নির্বাচনে ৫৫টি ভোট কেন্দ্রের ৩৬৫টি ভোট কক্ষে ৭৫ হাজার ১৩৭ জন পুরুষ, ৭৬ হাজার ৮৯২ জন নারী ও ১ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবীর জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!