সোমবার (৬ মে) দুপুর ১২টা থেকে ফেনীতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখী ঝড় শুরু হয়।
মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মোস্তফা কামাল বলেন, যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করেছে। অল্প সময়ের মধ্যেই সড়কে পড়া গাছ অপসারণ করা হয়েছে। কিছু সময় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। তবে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, সড়কে গাছ পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সড়ক থেকে গাছ অপসারণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সহযোগিতা করেছে।
.png)
এদিকে কালবৈশাখীর তাণ্ডবে দুপুর থেকে টানা সাড়ে সাত ঘণ্টার বেশি সময় ধরে ফেনী শহর ও জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
জেলা আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক মুজিবুর রহমান বলেন, চলতি বছরের মধ্যে জেলায় সোমবার (৬ মে) সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সারাদিন আকাশ মেঘলা ছিল। রাতেও বৃষ্টি বা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।