ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় বৃষ্টির পরশ নিতে সড়কে মানুষ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ৬ মে ২০২৪
কলাপাড়ায় বৃষ্টির পরশ নিতে সড়কে মানুষ
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টি শুরু হওয়ায় মানুষের মনে স্বস্তি ফিরেছে। অব্যাহত তাপপ্রবাহে এ অঞ্চলের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। 

সোমবার দিনব্যাপী রৌদ্রোজ্জ্বলের আবহাওয়ার মধ্যে বিকেল ৫টার দিকে বৃষ্টি শুরু হয়। আর এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন সব শ্রেণির মানুষ। অনেকে বৃষ্টিতে ভিজে প্রচণ্ড দাবদাহে প্রায় অর্ধসিদ্ধ শরীর জুড়িয়ে নিচ্ছেন।

বৃষ্টি শুরু হলে কলাপাড়া লঞ্চঘাট এলাকায় শ্রমজীবী মানুষদের গা জুড়াতে অনেকটা উৎফুল্ল মেজাজে ভিজতে দেখা গেছে। এছাড়া বাতাসে গরমের উপস্থিতি কমে যাওয়ায় খুশিতে চায়ের দোকানেও ভিড় করছেন সাধারণ মানুষ। সারাদেশের ন্যায় কলাপড়াতেও বিগত কয়েক দিন যাবত তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির ঊর্ধ্বে। যার কারণে দিনে ও রাতে প্রচুর গরম অনুভূত হয়েছে। যা জনমনে ছিল চরম অস্বস্তিদায়ক।

Advertisement

কলাপাড়া শহরের চা দোকানি পরান বাবু বলেন, বেশ কিছুদিন ধরে অসহনীয় গরমে এক প্রকার ভিন্ন জগতে বসবাস করছিলাম। কিন্তু আজ বৃষ্টিতে হৃদয় জুড়িয়ে গেছে। এরকম গরম আগে কখনো অনুভব করিনি। এখন শান্তি লাগছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!