ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে বজ্রপাতে প্রাণ গেল প্রবাসীর

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ৬ মে ২০২৪
সিলেটে বজ্রপাতে প্রাণ গেল প্রবাসীর
ফাইল ছবি

সিলেটের কানাইঘাটে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ মাহতাব উদ্দিন নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ৩নং দীঘিরপার পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত মাহতাব উদ্দিন উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের পুত্র।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মাহতাব উদ্দিন সুরমা নদী তীরবর্তী মাঠে গরু চরাতে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!