ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত আজ রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ওই আসামির নাম মুকুল মোল্লা ওরফে অভি। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় আসামি অভি আদালতে হাজির ছিলেন।
.png)
মামলার নথি সূত্রে জানা যায়, র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর রাতে শহরের রঘুনন্দনপুরের একটি ভাড়াটিয়া বাসা থেকে অভিকে গ্রেফতার করে। এসময় তার ফ্ল্যাটবাসার রান্নাঘরের সানশেড হতে সাতটি জিপারে সাড়ে ৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি ইসরাফিল আমীন মুকুল মোল্লা ওরফে অভির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই সামসুল আলম ওই বছরের ৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় বাদি সহ ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জন সাক্ষী দেন।
রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্র পক্ষের কৌশলী (পিপি) অ্যাডভোকেট নবাব আলী মৃধা বলেন, মামলার দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ড প্রদান করেন।