ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনে লাগা আগুন ২ কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছে 

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ৪ মে ২০২৪
সুন্দরবনে লাগা আগুন ২ কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছে 
ছবি: ডেইলি বাংলাদেশ

সুন্দরবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২ কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছে বলে জানা গেছে। 

শনিবার দুপুরে স্থানীয় জেলেরা সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন পূর্ব সুন্দরবনে আগুন দেখতে পায়। খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের ৪টি টহল ফাড়ির বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

Advertisement

আগুন লাগার খবর শুনে স্থানীয়দের সঙ্গে নিয়ে সুন্দরবনে গেছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবু তাহের মিয়া। ঘটনাস্থল থেকে তিনি জানান, আমুরবুনিয়া ফাঁড়ির কাছেই আগুন লেগেছে। বেশ বড় এলাকা। অন্তত ২ কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। সবাই নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যেভাবে আগুন ছড়িয়েছে সেটি নিয়ন্ত্রণে আনা কঠিনই হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (বাগেরহাট) মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে এরই মধ্যে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের রিপোর্টের পরে প্রয়োজনে আরো ইউনিট পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!