ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবশেষে ব্রাহ্মণবাড়িয়ায় স্বস্তির বৃষ্টি 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৪, ৪ মে ২০২৪
অবশেষে ব্রাহ্মণবাড়িয়ায় স্বস্তির বৃষ্টি 
ছবি: ডেইলি বাংলাদেশ

টানা কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল ব্রাহ্মণবাড়িয়া। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে স্বস্তির বৃষ্টির দেখা মিলে। জেলা শহর ও আশেপাশের এলাকায়ও শুরু হয় বৃষ্টিপাত। বৃষ্টির বর্ষণে প্রকৃতিতে নেমে আসে স্বস্তির হাওয়া। এ সময় দফা দফায় বজ্রপাতে প্রকম্পিত হয় আকাশ।

এদিকে বৃষ্টি নামায় কিছুটা স্বস্তি মিলেছে শহরবাসীর মধ্যে। বৃষ্টিপাতে কিছুটা কমে আসে তাপমাত্রা। দিনভর ৩৬-৩৭ডিগ্রি সেলসিয়াস থাকলেও সন্ধ্যায় তা ৩০ডিগ্রিতে নেমে আসে।

সারাদেশের ন্যায় গত বেশকিছু দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায়ও দাবদাহ চলছিল। দাবদাহের কারণে জনজীবনে নেমে অস্বস্তি, বন্ধ রাখা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিনই কোনো কোনো স্থানে বৃষ্টির জন্য হয় বিশেষ দোয়া মোনাজাত।

Advertisement

জেলা শহরের মেড্ডা এলাকার দোকানী লিটন দাস বলেন, এ বৃষ্টি শান্তির বৃষ্টি। সৃষ্টিকর্তা আমাদের দিকে ফিরে তাকিয়েছেন। এই কয়েক দিনের গরমে আমরা অতিষ্ট হয়ে গিয়েছিলাম।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!