শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জয় জেলার ঘোড়াঘাট উপজেলার কবিরপুরের মারুপাড়ার রতনের ছেলে।
নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক নুরুজ্জামান জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জের ভাদুরিয়াবাজার এলাকায় সড়ক বিভাগের রাস্তা মেরামতের কাজে নিয়োজিত ট্রাকের ধাক্কায় ওই দুর্ঘটনা ঘটে৷ দুইজন আরোহীর মধ্যে মোটরসাইকেল চালক জয় নিহত হয়েছেন৷ আহত অপর এক মোটরসাইকেল আরোহী আশঙ্কামুক্ত।
.png)