ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় বজ্রপাতে দুই কৃষকসহ প্রাণ গেল চারজনের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ২ মে ২০২৪
কুমিল্লায় বজ্রপাতে দুই কৃষকসহ প্রাণ গেল চারজনের
ফাইল ফটো

কুমিল্লার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে দুই কৃষকসহ চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে জেলার চান্দিনা, বুড়িচং, দেবিদ্বার ও সদর দক্ষিণে একজন করে মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন দেবিদ্বারের ধামতী গ্রামের মো, মোখলেছ, কুমিল্লা সদর দক্ষিণের উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম, বুড়িচংয়ের কৃষক আলম হোসেন ও চান্দিনা কৃষক দৌলতুর রহমান।

বৃহস্পতিবার বিকেল ৫টায় পর বিভিন্ন সময় বজ্রপাতের এ ঘটনা ঘটে ।

Advertisement

স্থানীয় ও পুলিশের সূত্র জানা যায়, কুমিল্লার চান্দিনায় বরকইট ইউপির কিছমত-শ্রীমন্তপুর গ্রামে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দৌলতুর রহমানের মৃত্যু ঘটেছে। বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়ন নোয়াপাড়া গ্রামে মো আলম হোসেন ধান কাটার সময় বজ্রপাতে মারা যান। আর বাকী দুইজন এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়।

নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশগুলো দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!