ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

২৪ বছর পর চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ১ মে ২০২৪
২৪ বছর পর চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার ঢাকার আশুলিয়া থানাধীন চারাবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াছিন উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের নিদান আলীর ছেলে। 

উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর বুধবার গণমাধ্যম কর্মীদের কাছে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে বলেন,২০০১ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা জের ধরে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে আসামিরা ভিকটিম ও তার মা,বাবা ও ভাইকে বেধড়ক মারপিট করে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভিকটিমকে জোর করে ধরে নিয়ে একটি কচুক্ষেতে ফেলে গণধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় বিজ্ঞ বিচারক ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন। 

তিনি আরো জানান, মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করা জন্য পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। গ্রেফতার হওয়া ইয়াছিন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। বুধবার সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!