ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ১ মে ২০২৪
টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অপহরণকারী চক্রের সদস্য সিরাজকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ২টি দেশীয় রাম-দা ও ২টি দেশীয় কিরিচ উদ্ধার করা হয়েছে। 

বুধবার দুপুরে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সিরাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজ বাহারছড়ার শীলখালী এলাকার মৃত ফরিদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অপহরণ চক্রের সঙ্গে তার সখ্যতার কথা স্বীকার করেন। আলোচিত পল্লী চিকিৎসক জহির উদ্দিন আরমানসহ ১০ জন কৃষক অপহরণ ও মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দেন।

Advertisement

মামলা তদন্তকারী কর্মকর্তা ও বাহাড়ছড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. দস্তগীর হোসেন বলেন, অপহরণ রোধের পুলিশের ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে অস্ত্রসহ সিরাজকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, গত এপ্রিল মাসে অপহরণে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ৫ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদের রিমান্ডের আবেদন করা হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!