মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে দুলাল মিয়ার থাকার ঘর থেকে দুলালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের মাস্টার পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুলালী খাতুন পাঁচগাছী ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে।
নিহত দুলালীর মা শাবনুর জানান, তার একমাত্র মেয়েকে নদীতে গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। পরে বাড়িতে এসে মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বন্ধ দরজা খুলে ভেতরে মেয়ের রক্তাক্ত দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান তিনি। এ সময় মরদেহের পাশে একটি রক্তমাখা বটি দেখতে পান। পরে চিৎকার দিলে স্থানীয় লোকজন বাড়িতে এসে তার মরদেহ দেখতে পান।
.png)
তিনি বলেন, দীর্ঘদিন পর আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দান করেছে। সেই সন্তানকে আজ জবাই করা হলো। আমার অবুঝ শিশুকে যে খুন করেছে তার বিচার চাই।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুননবী বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।